কর্ণফুলী ইপিজেডে পোশাক কারখানায় আগুন

আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ২১:৪৯

চট্টগ্রাম অফিস

চট্টগ্রাম নগরীর কর্ণফুলী ইপিজেডে এইচ কে ডি ইনোভেশন নামে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার ভোরে ঐ কারখানার নিচেরতলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাত্ক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।