কিশোরগঞ্জে ধর্ষণ ও যৌন হয়রানির বিরুদ্ধে পথসভা

আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ২১:৫০

কিশোরগঞ্জ প্রতিনিধি

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন উপলক্ষ্যে বুধবার জেলা শহরের পরম চত্বরে পথসভা ও পরে শোভাযাত্রা বের হয়। পপির নারী ও কিশোরীর প্রতি সহিংসতা প্রতিরোধ প্রকল্পের উদ্যোগে শিশু ধর্ষণ ও যৌন হয়রানির বিরুদ্ধে আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন প্রকল্প সমন্বয়কারী মুহাম্মদ ফরিদুল আলম।

এ সময় বক্তব্য রাখেন—বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মায়া ভৌমিক, সাবেক সভাপতি সুলতানা রাজিয়া, মানবাধিকার নারী সমাজের সভাপতি আনোয়ারা বেগম প্রমুখ। পরে শহরে একটি শোভাযাত্রা বের হয়।