শেরপুর (বগুড়া) সংবাদদাতা
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি বলেছেন, জমির আইল উঠিয়ে দিয়ে সমবায়ভিত্তিতে যান্ত্রিকীকরণের মাধ্যমে চাষাবাদে সাশ্রয়ী খরচে উন্নতমানের ফলন পাওয়া সম্ভব। যা বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির পাইলট প্রকল্পে গবেষণার মাধ্যমে প্রমাণিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা গাড়িদহ ইউনিয়নের চকপাথালিয়া মাঠে পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়া কর্তৃক গবেষণাধীন ‘কৃষি জমির আইল উঠিয়ে দিয়ে সমবায়ভিত্তিক যান্ত্রিক পদ্ধতিতে চাষাবাদের মাধ্যমে ফসলের উত্পাদন বৃদ্ধি’ শীর্ষক প্রায়োগিক গবেষণার ধান কর্তনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, শেরপুর-ধুনট এলাকার এমপি মো. হাবিবর রহমান।
