রঙ্গরস

আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ২১:৫৮

বাবা : তোমার বয়সে আমি সপ্তাহে এক পাউন্ড হিসেবে একটা দোকানে কাজ করতাম। এবং পাঁচ বছর পর আমি নিজেই ঐ দোকানের মালিক হয়ে যাই।

ছেলে : কিন্তু বাবা এ যুগে সেটা সম্ভব না। কেননা প্রতিটি দোকানেই আজকাল ‘ক্যাশ রেজিস্ট্রি’ থাকে।

 

এক কৃপণ ধনী লোক মাছ ধরতে গিয়ে পুকুরে ডুবে গেল। আরেকজন পথচারী লাফিয়ে পড়ে তাকে উদ্ধার করল। ধনী লোকটি পকেট হাতড়ে একটা পঞ্চাশ টাকার নোট বাড়িয়ে ধরল পথচারীর দিকে। বলল—আমার জীবন রক্ষার জন্য এটা রাখুন। এর বেশি আমার কাছে আর নেই।

—এটার কোনো দরকার নেই। টাকাটা ফিরিয়ে দিয়ে বলল পথচারী।

—না না রাখুন। আমি ডুবে মরলে ৫০ টাকা এমনিও খোয়া যেত।