এডেক্স গ্রুপ অব কোম্পানিজ গতকাল পরিবেশবান্ধব বিদ্যুত্সাশ্রয়ী গ্রিন ট্রান্সফরমার ও ওয়াটারপ্রুফ বাসবার ট্রাংকিং সিস্টেমের ওপর একটি টেকনিক্যাল সেমিনারের আয়োজন করেছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে মিডগ্লোব চাইনিজ রেস্টুরেন্টে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেমিনারে বক্তব্য রাখেন এডেক্স ইঞ্জিনিয়ারিং-এর প্রধান প্রকৌশলী মোসাহেদ আলী খান, প্রধান নির্বাহী কর্মকর্তা (বিপণন) নুরুন নবী সুজন, এডেক্স গ্রুপের উপমহাব্যবস্থাপক (ডিজিএম বিপণন) শেখ ইসতিয়াক আহমদ, এডেক্স করপোরেশনের উপমহাব্যবস্থাপক (ডিজিএম, বিক্রয়) কামরুজ্জামান মিলন। সেমিনারে মোসাহেদ আলী খান বলেন, গ্রিন ট্রান্সফরমারের প্রয়োগ হলে কমপক্ষে ২০০ মেগাওয়াট পাওয়ার সাশ্রয় করা যেতে পারে।—প্রেস বিজ্ঞপ্তি
