সব বাংলাদেশি ও বাংলাদেশে অবস্থানরত জাপানি নাগরিক সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে ঢাকাস্থ জাপান দূতাবাস। গতকাল বুধবার হলি আর্টিজান জঙ্গি হামলা মামলার রায় ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় দূতাবাস বলেছে, সর্বপ্রথম আমরা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শোক প্রকাশ করছি। আমরা আশা করি, এদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে এবং আমাদের নাগরিকদেরও নিরাপত্তা সুরক্ষিত হবে। যারা বাংলাদেশ ও জাপানের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো জোরদারে সহায়তা করবে।
