‘সেনাপ্রধানের মিয়ানমার সফর ইতিবাচক হবে’

আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, ০০:৩৪

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের আসন্ন মিয়ানমার সফরকে ইতিবাচক মনে করছেন। বুধবার এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সেনা প্রধানের মিয়ানমার সফরের মাধ্যমে রোহিঙ্গা সমস্যা সমাধানে ঢাকা ও নেপিডোর মধ্যে সমঝোতার অন্য কোনো পথ খুলে যাবে। ইতিবাচক ফলাফল বয়ে আনবে। মিয়ানমার আমাদের শত্রু দেশ নয়, বন্ধু দেশ। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চাই।