আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা কাল

আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, ০০:৪২

আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভা আগামীকাল শুক্রবার বিকাল চারটায় গণভবনে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।