গতকাল বুধবার বাংলাদেশের আকাশে ১৪৪১ হিজরি সনের রবিউস সানি মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আজ বৃহস্পতিবার রবিউল আউয়াল মাস ৩০ দিন পূর্ণ হবে এবং কাল শুক্রবার থেকে রবিউস সানি মাস গণনা করা হবে। গতকাল বায়তুল মোকাররম মসজিদের সভা কক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী হাসান আহমদ।
