জলবায়ু সম্মেলনে যোগ দিতে স্পেন যাবেন প্রধানমন্ত্রী

আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, ০০:৪৬

স্পেনের রাজধানী মাদ্রিদে অনুষ্ঠেয় বিশ্ব জলবায়ু সম্মেলনে (ক প-২৫) যোগ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২ ডিসেম্বর সম্মেলনে রাষ্ট্র ও সরকার প্রধানদের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী ১ ডিসেম্বর মাদ্রিদের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন ও ৩ ডিসেম্বর ফিরে আসবেন। পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন গতকাল বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে অবহিত করেন। পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী  সম্মেলনে উন্নত ও স্বল্পোন্নত দেশ সমূহের জন্য প্যারিস চুক্তির মাধ্যমে জলবায়ু অর্থায়ন নীতি বাস্তবায়নে এবং জলবায়ু অর্থায়ন নীতি বাস্তবায়নে, উন্নত ও স্বল্পোন্নত দেশসমূহের জন্য বিশেষ ব্যবস্থা নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানাবেন।

প্রধানমন্ত্রী আগামী ২ ডিসেম্বর মাদ্রিদে অনুষ্ঠেয় জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশনের ২৫তম প্যারিস বার্ষিক সম্মেলনের রাষ্ট্র ও সরকার প্রধানদের শীর্ষ সম্মেলনে যোগ দিবেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সম্মেলনে প্রদত্ত ভাষণে জলবায়ুজনিত কারণে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে ওয়ারস ইন্টারন্যাশনাল ম্যাকানিজম ম্যান্ডেটকে আরো শক্তিশালী করার মাধ্যমে ঝুঁকিপূর্ণ দেশ সমূহকে জলবায়ু সহায়তা প্রদানের বিষয়টি বিবেচনা করতে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাবেন। এ ছাড়া প্রধানমন্ত্রী জলবায়ু পরির্বতন জনিত কারণে সৃষ্ট বিরূপ প্রভাবের বিরুদ্ধে গৃহীত ব্যবস্থায় ভবিষ্যত্ কৌশল হিসেবে বাংলাদেশের সাফল্য ও অর্জন সম্মেলনে তুলে ধরবেন। আমরা দৃঢতার সাথে বলতে পারি, সম্মেলনে বাংলাদেশের অংশ গ্রহণ বিশ্ব জলবায়ু মধ্যস্থতায় বাংলাদেশের অবস্থান আরো সুদৃঢ় হবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জল হবে। পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, সম্মেলনে বাংলাদেশ বিশ্ব নেতাদের অবহিত করবে যে, বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের কক্সবাজারের সমগ্র এলাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, এটি একটি দুর্যোগের মতো হয়েছে। প্রধানমন্ত্রী সম্মেলনে যোগদানের পাশাপাশি ২ ডিসেম্বর স্পেনের প্রেসিডেন্ট পেড্রো সানহেজের সঙ্গে  দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বৈঠকে বাংলাদেশের বিনিয়োগ বান্ধব পরিবেশ তুলে ধরে দেশের জ্বালানি,  যোগাযোগ ও স্বাস্থ্য খাতে স্পেনিশ বিনিয়োগের আহবান জানানো হবে। পররাষ্ট্র বলেন, বাংলাদেশের উন্নয়ন অংশীদারের দেশ সমূহের মধ্যে স্পেন একটি এবং বাংলাদেশি পণ্যের চতুর্থ আমদানিকারক দেশ। এই বৈঠকের ফলে দুই দেশের মধ্যকার সম্পর্ক আরো জোরদারের  ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী এই একই দিনে ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গেও বৈঠক করবেন।পররাষ্ট্র মন্ত্রী বলেন, বৈঠকে দ্বিপক্ষীয় ইস্যু, ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন এবং বাংলাদেশ ডেল্টা প্লান-২১০০ নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হবে।