মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছেন শিব সেনা নেতা উদ্ধব ঠাকরে। মুম্বাইয়ের শিবাজি পার্কে শপথ নেবেন ঠাকরে। যে রাজ্যে কৃষক মৃত্যুর হার উল্লেখযোগ্য হারে বেশি, সেই মহারাষ্ট্রেই এবার শিবসেনা-এনসিপি ও কংগ্রেসের সরকার গঠনের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যের ৪০০ কৃষককে। এছাড়া ঋণের দায়ে আত্মঘাতী কৃষকদের পরিবারকেও আমন্ত্রণ জানানো হয়েছে। শুধু তাই নয়, রাজনৈতিক আমন্ত্রণেও রয়েছে চমক। দীর্ঘদিনের শরিক বিজেপির সঙ্গে বিচ্ছেদের পর নরেন্দ্র মোদি ও অমিত শাহদের কাছে আমন্ত্রণ পৌঁছেছে কিনা জানা যায়নি। তবে স্বাভাবিকভাবেই আমন্ত্রণ করা হয়েছে সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী, মমতা ব্যানার্জি ও অরবিন্দ কেজরিওয়ালকে। যদিও সোনিয়া ও রাহুল যাবেন কিনা সেটা স্পষ্ট করেনি কংগ্রেস। এনসিপি উপ-মুখ্যমন্ত্রী ও কংগ্রেস স্পিকার পদ পাচ্ছে। -ইন্ডিয়া টাইমস
