ইরানে সরকারবিরোধী বিক্ষোভে দুই লাখ মানুষ অংশ নিয়েছেন যা গত ৪০ বছরের ইতিহাসে সবচেয়ে বড় বিক্ষোভ বলে জানা গেছে। এই সময় সাত হাজার বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে যাদের মধ্যে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র সঙ্গে জড়িত সন্দেহে। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বিক্ষোভে অংশ নেওয়ার সময় ছয় জনকে এবং বিদেশে তথ্য পাঠানোর সময় দুই জনকে গ্রেপ্তার করা হয়। পেট্রোলের দাম বৃদ্ধির প্রতিবাদে গত ১৫ নভেম্বর থেকে বিক্ষোভ শুরু হয়। তেহরান বিক্ষোভের জন্য যুক্তরাষ্ট্র এবং ইসরাইলকে দায়ী করছে। -রয়টার্স
