সৌদি আরব থেকে বাঁচার আকুতি জানিয়ে ভিডিও বার্তা প্রকাশ করা সেই হোসনা আক্তার অব?শে?ষে দেশে ফিরেছেন। গতকাল বুধবার রাত ১১টা ২০ মিনিটে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে এসে পৌঁছান তিনি। প্রবাসী কল্যাণ বোর্ডের মাধ্যমে তাকে কঠোর নিরাপত্তায় নেওয়া হয় গ্রামের বাড়ি হবিগঞ্জে।
সম্প্রতি সৌদি আরব থেকে বাঁচার আকুতি জানিয়ে একটি ভিডিও বার্তা দেন হোসনা আক্তার। স্ত্রী?কে নিরাপদে দেশে ফেরত আন?তে প?রে সরকা?রের কা?ছে আকু?তি জা?নান তার স্বামী শফিউল্লাহ। ভিডিওটি ভাইরাল হওয়ার পর ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় সৌদি আরবের জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের উদ্যোগে মঙ্গলবার হোসনাকে উদ্ধারের পর সেইফহোমে রাখা হয়।
এদিকে সৌদি আরব থেকে দেশে ফেরার আকুতি জানিয়ে ভিডিও প্রকাশ করেছেন আরো ৩৫ নারী। এর আগে ভিডিও প্রকাশ করে আকুতি জানিয়ে দেশে ফিরেছেন সুমী। পরপর দুই জনের উদ্ধারের ঘটনা দেখে ভিডিও প্রকাশ করেন ঐ নারীরা। গতকাল ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান এই তথ্য জানান।
