বাংলাদেশ একটি অপার সম্ভাবনাময় দেশ : জার্মানি রাষ্ট্রদূত

আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, ০৭:২৮

বাংলাদেশে নিযুক্ত জার্মানী রাষ্ট্রদূত পিটার ফাহরেনহোল্জ বলেছেন, বাংলাদেশ একটি অসাধারণ সম্ভাবনাময় দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শীতায় দেশটি দক্ষিণ এশিয়ার মধ্যে খুব শিগগিরই উন্নতির শিখরে পৌঁছবে।

ছাতকের সালেহা খাতুন কুরশি উচ্চ বিদ্যালয় এমপিওভুক্ত হওয়ায় বুধবার বিকালে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিককে দেয়া এক সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় দুই অটোরাইস মিলকে জরিমানা

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সুরুজ আলী মুজাহিদের সভাপতিত্বে ও দক্ষিণ কুরশী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শামিম আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সংবর্ধিত অতিথির বক্তব্যে মুহিবুর রহমান মানিক এমপি বলেন, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের বন্ধু রাষ্ট্র হিসেবে জার্মানী সহযোগিতা করে যাচ্ছে। সামাজিক রাজনৈতিক, অর্থনৈতিক সবক্ষেত্রে ইউরোপের এই দেশটি বাংলাদেশের অগ্রযাত্রার ভূমিকা রাখছে।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, সাবেক পৌর চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ, গয়াছ আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ইউপি চেয়ারম্যান সায়েস্তা মিয়া, সাবেক চেয়ারম্যান আজিজুল ইসলাম, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাজিদুর রহমান।

ইত্তেফাক/এমআরএম