‘ইর্শ্বানিত হয়ে একটি মহল আমার বিরুদ্ধে অপ্রপচার চালাচ্ছে’

আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, ১২:১৫

নারায়ণগঞ্জ-২ আসনের (আড়াইহাজার) সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু বলেছেন, ‘ইর্শ্বানিত হয়ে একটি মহল আমার বিরুদ্ধে অপ্রপচার চালাচ্ছে।’

 

বুধবার দুপুরে রাজধানী ঢাকার রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

 

বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাবু বলেন, তার বিরুদ্ধে এসব চক্রান্ত করছেন যুবলীগের গত কমিটির নেতা ইকবাল পারভেজ। যিনি নিজে দুদকের মামলায় ইতোমধ্যেই সাজাপ্রাপ্ত।

 

লিখিত বক্তব্যে এই সংসদ সদস্য আরো বলেন, স্কুল পর্যায় থেকেই আমি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দায়িত্ব পালন শেষে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের দায়িত্ব পালন করি। কেন্দ্রীয় ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন শেষে জামায়াত-বিএনপির আমলে ছাত্রলীগের সাধারণ সম্পাদক হয়ে অসংখ্য মিথ্যা মামলায় দীর্ঘ নয় মাস কারাবাস করেছি। তারপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আমি ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাসহ দেশব্যাপী ছাত্রলীগকে আরও সুসংগঠিত করি।

 

প্রধানমন্ত্রীর শুদ্ধি অভিযানের প্রশংসা করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দুর্নীতিবিরোধী শুদ্ধি অভিযান একটি সময়পযোগী সাহসী উদ্যোগ। যা ইতোমধ্যে সর্বমহলে প্রশংসিত। এই শুদ্ধি অভিযান চলাকালে হঠাত্ করে কিছু ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় আমাকে নিয়ে অপ্রাসঙ্গিক সংবাদ প্রকাশ করে। যার সাথে আমার কোনো সংশ্লিষ্টতাই নেই। টেন্ডারবাজি, দখলবাজি, ক্যাসিনো, দুর্নীতি যা আমার জন্য কল্পনাতীত। এ রকম কিছু অপকর্মের সাথে আমাকে সম্পৃক্ত করে সংবাদ প্রকাশ করে আমার ব্যক্তিগত সম্মানহানি হয়েছে এবং আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা করা হয়েছে।

 

 

ইত্তেফাক/এএম