ঢাবিতে আইএফআইসি ব্যাংকের বৃত্তি প্রদান

আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ০০:২১

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আইএফআইসি ব্যাংক প্রতিষ্ঠিত ট্রাস্ট ফান্ডের গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ এ সারওয়ার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিভিন্ন বিভাগের কৃতী শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে এই বৃত্তি ও গবেষণা অনুদানের চেক হস্তান্তর করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও নাট্যজন রামেন্দু মজুমদার, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মাঈন উদ্দিন, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েসেন্স অনুষদের ডিন ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন উপস্থিত ছিলেন।—প্রেস বিজ্ঞপ্তি