বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের একটি অংশগ্রহণমূলক চুক্তি সম্প্রতি স্বাক্ষরিত হয়েছে। মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী ও বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও এসআরইইউপি এর প্রজেক্ট ডিরেক্টর মো. আব্দুল মান্নান চুক্তিতে স্বাক্ষর করেন
০০
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের সম্প্রতি ঢাকার শ্যামলীতে ব্যাংকের ১১৭তম শাখা উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান মো. হেদায়েত উল্লাহ। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আনিস এ খান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (ডেজিগনেট) সৈয়দ মাহ্বুবুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
০০
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যাংকিং বুথ সম্প্রতি যশোরের পালবাড়ীতে উদ্বোধন করেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের এজেন্ট ও বুথ ব্যাংকিং ডিভিশন প্রধান মো. মাহবুব আলম। যশোর জোনপ্রধান মিজানুর রহমান এতে সভাপতিত্ব করেন
০০
সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদের ৯৭তম সভা ব্যাংকের প্রধান কার্যালয়ে বৃহস্পতিবার ব্যাংকের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময়ে ভাইস-চেয়ারম্যান তালুকদার আব্দুল খালেক, অন্যান্য পরিচালকসহ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. গোলাম ফারুক উপস্থিত ছিলেন
