বেরোবি সংবাদদাতা
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস্ (এআইএস) বিভাগের এক দশক পূর্তি উত্সব শুরু হয়েছে। তিন দিনব্যাপী এ উত্সবের দ্বিতীয় দিন বৃহস্পতিবার আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান মো. ফেরদৌস রহমান। আরো ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. এমদাদুল হক, এআইএস বিভাগের সহযোগী অধ্যাপক মো. আমির শরীফ প্রমুখ। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। দশক পূর্তি উপলক্ষ্যে দুপুরে সিদ্দিক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে ‘ব্যক্তি আয়কর নির্ধারণ ও ভ্যাট আইন’ শীর্ষক সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ-এর সহযোগী অধ্যাপক মোহাম্মদ ফরিদুল আলম।
