চাটমোহরে হা-ডু-ডু প্রতিযোগিতা

আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, ২১:৩৮

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের পৈলানপুর গ্রামে বুধবার গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। পৈলানপুর শহিদ সামসুদ্দীন স্মৃতি সংঘের ব্যবস্থাপনায় বেসরকারি উন্নয়ন সংস্থা পিসিডি ও পিকেএসএফের সহায়তায় এই প্রতিযোগিতা হয়। ফাইনাল খেলায় চাটমোহরের জাবরকোল দল ১০৯-৫৭ পয়েন্টে ভাঙ্গুড়ার নুরনগর দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলায় বিজয়ী দলকে ২৪ ইঞ্চি টেলিভিশন মনিটর ও রানার্সআপ দলকে ১৯ ইঞ্চি টেলিভিশন মনিটর দেওয়া হয়। গুনাইগাছা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ. আজিজ জোয়ার্দারের সভাপতিত্বে ফাইনাল খেলায় অতিথি ছিলেন চাটমোহর উপজেলা ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক, চাটমোহর থানার ওসি সেখ মো. নাসিরউদ্দিন, ভাঙ্গুড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) নাজমুল হক, ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউপি চেয়ারম্যান মো. আইনুল হক প্রমুখ।