পটিয়ায় অস্ত্র-গুলি উদ্ধার

আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, ২১:৪৩

পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের চান্দখালী খালের পাশে চন্দ্রকলা ব্রিজ এলাকা থেকে পুলিশ পরিত্যক্ত অবস্থায় একটি বন্দুক, একটি এলজি ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে। বৃহস্পতিবার ভোররাতে পটিয়া থানার এসআই মো. খালেদের নেতৃত্বে টহল টিম তল্লাশি চালিয়ে রাস্তার পাশ থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করে। তবে কেউ গ্রেফতার হয়নি।

পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানিয়েছেন, টহল পুলিশ চন্দ্রকলা ব্রিজ এলাকার রাস্তার পাশ থেকে পরিত্যক্ত অস্ত্র ও গুলি উদ্ধার করে। অস্ত্র উদ্ধারের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।