ড্যারিল মিচেল কোন পরিচয়ে গর্ববোধ করবেন, কে জানে! বাবা ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী রাগবি দলের সহকারী কোচ। এখন সেই ইংল্যান্ডের বিপক্ষেই নিউজিল্যান্ডের হয়ে খেলবেন মিচেল। রাগবি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের জয়ে উচ্ছ্বাস প্রকাশের সপ্তাহ না পেরুতেই কিউই জাতীয় ক্রিকেট দলে অভিষেক ঘটতে যাচ্ছে ড্যারিল মিচেলের। শুক্রবার শুরু হতে যাওয়া ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে ডাক পেয়েছেন তিনি। এই অল রাউন্ডারের বাবা জন মিচেল বর্তমানে ইংল্যান্ডের রাগবি দলের সহকারী কোচের দায়িত্বে রয়েছেন। কিউই রাগবি দলের সাবেক এই কোচ রাগবি বিশ্বকাপের সেমিফাইনালেই পেয়ে যায় আগের দলকে। নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ইংল্যান্ড। এরপর ঘরে তুলে বিশ্ব সেরার শিরোপা।
