পেসাপালো বিশ্বকাপের মিশ্র ফাইনালে বাংলাদেশ

আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, ২১:৫২

স্পোর্টস রিপোর্টার

ভারতের পুনেতে অনুষ্ঠানরত দশম পেসাপালো বিশ্বকাপের মিশ্র বিভাগের ফাইনালে উঠেছে বাংলাদেশ। সেমিফাইনালে বাংলাদেশ দল ১২-২ পয়েন্টে সুইজারল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ। মঙ্গলবার এই বিভাগের প্রথম ম্যাচে বাংলাদেশ ১১-৭ পয়েন্টে ফিনল্যান্ডকে হারিয়েছিল। বুধবার দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৭-১ পয়েন্টে ভারতকে হারিয়ে সেমিফাইনালে ওঠে।

পুরুষদের পাশে ফাইনালে ওঠার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ নারী পেসাপালো দল। বুধবার নারী বিভাগের প্রথম ম্যাচে বাংলাদেশ ৮-২ পয়েন্টে ভারতকে হারায়। দ্বিতীয় ম্যাচে ২২-২ পয়েন্টের ব্যবধানে উড়িয়ে দেয় টিম অব এশিয়াকে। তাতে সেমিফাইনাল নিশ্চিত হয়ে যায় নারী দলের। ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় প্রথমবারের মতো পেসাপালো বিশ্বকাপে অংশ নিয়েছে ৩০ সদস্যের বাংলাদেশ দল। পুরুষ, মহিলা ও মিশ্র, এই তিন বিভাগে বাংলাদেশের ১৪ জন পুরুষ ও ৯ জন মহিলা খেলছেন।