রাঙ্গামাটিতে অনূর্ধ্ব-১৬ ফুটবল
রাঙ্গামাটি প্রতিনিধি
রাঙ্গামাটিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বড়গাং স্পোর্টিং ক্লাব ট্রাইব্রেকারে ৪-১ গোলে বিএম স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। নির্ধারিত সময়ে গোলশূন্য থাকায় খেলাটি ট্রাইব্রেকারে গড়ায়।
ফাইনাল শেষে চ্যাম্পিয়ান ও রানারআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন রাঙ্গামাটির সংসদ সদস্য ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ, রাঙ্গামাটি পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মো. আলমগীর কবির, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম শফি কামাল।
রাঙ্গামাটি চিংহ্লামংমারী স্টেডিয়ামে এ সময় আরো উপস্থিত ছিলেন বিশেষ অতিথি রাঙ্গামাটি পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মো. আলমগীর কবির, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম শফি কামাল, রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আজম, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক বরুন দেওয়ানসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
