নিয়োগ

আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, ২১:৫৩

উপাধ্যক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি: সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধিমোতাবেক পিরোজপুর জেলাধীন ভাণ্ডারিয়া উপজেলায় অবস্থিত আমানউল্লাহ মহাবিদ্যালয়-এর সৃষ্টপদে উপাধ্যক্ষ নিয়োগ করা হবে। জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ এ উল্লেখিত যোগ্যতাসম্পন্ন আগ্রহী প্রার্থীদেরকে বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ নিম্নস্বাক্ষরকারী বরাবর আবেদনপত্র জমা দেয়ার জন্য বলা গেল। অধ্যক্ষ, আমানউল্লাহ মহাবিদ্যালয়।              সিএম-১৬৫৭

নিয়োগ বিজ্ঞপ্তি: নাসরিন ওয়াজেদ মহিলা ডিগ্রী কলেজে সরকারী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক সৃষ্ট পদে ১। ল্যাব সহকারী (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি), ২। ল্যাব সহকারী- ২য় পদ, ৩। অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদে একজন করে লোক নিয়োগ করা হবে। (১) নং ল্যাব সহকারী পদে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়সহ বিজ্ঞান বিভাগে এসএসসি/সমমান ২য় বিভাগ। ল্যাব সহকারী ২য় পদে বিজ্ঞান বিভাগে এসএসসি/সমমান ২য় বিভাগ। অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদে এইচএসসি/সমমান (কম্পিউটারে দক্ষ)। সকল পদে যোগ্যতাসম্পন্ন আগ্রহী প্রার্থীদেরকে ৫০০/- টাকার ব্যাংক ড্রাফট সোনালী ব্যাংক জামতৈল, কামারখন্দ, সিরাজগঞ্জ শাখার অনুকূলে প্রয়োজনীয় কাগজপত্রসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে অধ্যক্ষ বরাবর আবেদন করতে হবে। —অধ্যক্ষ।   সিকে-৩০৬৯

নিয়োগ বিজ্ঞপ্তি: সিরাজগঞ্জ শহরের কেন্দ্রস্থলে অবস্থিত মওলানা ভাসানী কলেজে সিরাজগঞ্জের জন্য সরকারী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক সৃষ্ট পদে ১। ল্যাব সহকারী (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি), ২। ল্যাব সহকারী- ২য় পদ (পদার্থ) পদে একজন করে লোক নিয়োগ করা হবে। (১) নং ল্যাব সহকারী পদে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়সহ বিজ্ঞান বিভাগে এসএসসি/সমমান ২য় বিভাগ। ল্যাব সহকারী ২য় পদে পদার্থ বিজ্ঞানসহ বিজ্ঞান বিভাগে এসএসসি/সমমান ২য় বিভাগ। সকল পদে যোগ্যতাসম্পন্ন আগ্রহী প্রার্থীগণকে ৫০০/- টাকার ব্যাংক ড্রাফট সোনালী ব্যাংক কোর্ট ভবন শাখা, সিরাজগঞ্জের অনুকূলে প্রয়োজনীয় কাগজপত্রসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে অধ্যক্ষ বরাবর আবেদন করতে হবে। —অধ্যক্ষ, মওলানা ভাসানী কলেজ, মুজিব সড়ক, সিরাজগঞ্জ। সিকে-৩০৭০