ইত্তেফাক ডেস্ক : মিউজিক নিয়ে এযাবত্কাল বহু কথা হয়েছে। মানসিক প্রশান্তি লাভের পাশাপাশি শারীরিক নানা উপকারের কথাও আমরা জানি। কিন্তু সম্প্রতি দুইদল গবেষক আরো কিছু আশার আরো দেখিয়েছেন মিউজিক সম্পর্কে। একদর বলছেন, মিউজিক প্রশিক্ষণ নেয়া বা শেখা হার্টের জন্য উপকারী। অন্য দলের মতে, স্ট্রোক পরবর্তী অবস্থা থেকে আরোগ্য লাভে সহায়ক ভূমিকা রাখতে পারে মিউজিক।
ইতালীয় ও ব্রিটিশদের সমন্বয়ে প্রথম দলের মতে, তারা ২৪ জন নারী-পুরুষের ওপর পরিচালিত এক গবেষণায় দেখেছেন, মিউজিক শ্রবণে শ্বাস-প্রশ্বাসের গতি তুলনামূলকভাবে বাড়িয়ে দেয়। একই সঙ্গে বাড়িয়ে দেয় দেহে রক্ত পরিবহনের মাত্রাও। যা হার্টের জন্য উপকারী। এদের মতে, ২৪ জনের মধ্যে অর্ধেক সংখ্যক নারী-পুরুষ ছিলেন মিউজিক শিখিয়ে। বাকিরা ছিলেন সাধারণ কাতারের। দীর্ঘ সময় উভয় গুপকে মিউজিক শুনিয়ে দেখা গেছে প্রথম শ্রেণীর শ্রোতার হার্টের সমস্যা ধীরে ধীরে কাটিয়ে উঠতে শুরু করে।
