গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে ফলাফল প্রকাশ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুল আলম সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, এ, বি, সি, ডি, ই, এফ, জি এবং এইচ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। মেধাতালিকায় শিক্ষার্থীদের ভর্তির তারিখ ১১ ও ১২ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। ভর্তি ও ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.bsmrstu.edu.bd তে জানা যাবে।
ইত্তেফাক/বিএএফ
