ধামরাই (ঢাকা) সংবাদদাতা
আর্থিক সচ্ছলতার মাধ্যমে নারীদেরকে স্বাবলম্বী করে তুলতে ব্র্যাক ও সিঙ্গার বাংলাদেশের যৌথ প্রকল্প ‘অবলম্বন’ এর উদ্যোগে ১৬তম ব্যাচের ফ্রি সেলাই প্রশিক্ষণ শেষ হয়েছে। পরে বুধবার বিকালে প্রকল্পের কালামপুর বাজার কার্যালয়ে প্রশিক্ষিত নারীদের মাঝে সনদ বিতরণ করা হয়। এ প্রকল্পের আওতায় প্রশিক্ষিত নারীর সংখ্যা ৩৭০ জনে দাঁড়াল। প্রশিক্ষণ শেষে প্রতিটি নারীর কর্মসংস্থান সৃষ্টির জন্য সহজশর্তে সেলাই মেশিন সংগ্রহের ব্যবস্থা রয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প কর্মকর্তা নন্দীনী খাতুন নীলা। প্রধান অতিথি হিসেবে কালামপুর বাজার বণিক সমিতির সভাপতি মো. রবিউল করিম প্রশিক্ষণার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন।
