এই প্রতিবন্ধী ছেলেটিকে পাওয়া যাচ্ছে না

আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ০০:৩৪

গত ২৫ নভেম্বর রাজধানীর সদরঘাটের ১ নম্বর টিকিট কাউন্টার হতে নুর নবী নামে এক মানসিক প্রতিবন্ধী নিখোঁজ হয়েছে। তার বয়স ১৭ বছর। গায়ের রং ফর্সা, মুখমণ্ডল গোলাকার। উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি। স্বাস্থ্য হালকা-পাতলা। পরনে থ্রি কোয়ার্টার প্যান্ট ও গেঞ্জি ছিল। তার বাবার নাম আব্দুল মান্নান। গ্রামের বাড়ি বরগুনার বামনা থানার আমতলীতে। তারা ঢাকার আশুলিয়ার কাঠগড়া নয়াপাড়ায় জালালের টিনশেড বাড়িতে ভাড়া থাকেন। কোনো হূদয়বান ব্যক্তি তার  সন্ধান পেলে তার বাবার মোবাইল (০১৯৩৫-৯৫৮৫১৪) ফোনে জানানোর অনুরোধ করা হয়েছে।