ছো ট প র্দা

‘তুমি কি একদিন আসতে পারো?’

আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ২০:৩৫

 

আজ রাত ৮টায় আরটিভিতে প্রচারিত হবে নাটক ‘তুমি কি একদিন আসতে পারো?’। শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন দীপ হাজরা। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, ইরফান সাজ্জাদ, সালহা খানম নাদিয়া, ইভান সাইর, শ্রুতি খান, আল্পনা ফারিয়া প্রমুখ।

গল্পে দেখা যাবে, রিনিদের বাড়িতে উত্সবের আমেজ চলছে। রিনির বিয়ে ঠিক হয়েছে। রিনির বাবা রিনির সঙ্গে বসে কাকে দাওয়াত দেয় হবে তার লিস্ট করছেন। অন্যান্য আয়োজন নিয়েও তিনি উত্তেজিত। হঠাত্ একটা কল এসে তাদের সমস্ত আয়োজনকে ম্লান করে দেয়। রিনির সঙ্গে যার বিয়ে হওয়ার কথা সে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মারা গেছে। রিনিদের বাড়িতে নেমে আসে বিষাদের ঘনঘটা। রিনির সঙ্গে যার কয়েক বছরের প্রেম ছিল তারই সঙ্গে পারিবারিক সম্মতিতে তাদের বিয়ের আয়োজন চলছিল। হঠাত্ সব এভাবে এলোমেলো হয়ে যাওয়ায় রিনি মানসিকভাবে এতটাই ভেঙে পড়ে যে, সে কিছুটা অস্বাভাবিক আচরণ করে সবার সঙ্গে কথা বলাই বন্ধ করে দেয়। কিছুদিন পরে তাদের বাসায় এক যুবক আসে!