‘টুমরো’

আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ২০:৩৫

 

দীপ্ত টিভিতে আজ প্রচারিত হবে বাংলাদেশে নির্মিত থ্রিডি অ্যানিমেটেড ফিল্ম ‘টুমরো’। জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নির্মিত এই ফিল্মটির গতকাল ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে এবং আজ দুপুর ১২টা ৩০ মিনিটে পুনঃপ্রচারিত হবে। কাজী জাহিন হাসান ও কাজী জিসান হাসানের প্রযোজনায় ফিল্মটির চিত্রনাট্য করেছেন নাসিমুল হাসান ও আহমেদ খান হীরক। ২৫ মিনিট দীর্ঘ এই অ্যানিমেটেড ফিল্মটি পরিচালনা করেছেন মোহাম্মদ শিহাব উদ্দিন।

ফিল্মটিতে দেখানো হয়েছে বৈশ্বিক উষ্ণতার প্রভাবে মেরু অঞ্চলের বরফ গলে তলিয়ে যাবে বাংলাদেশসহ আরো অনেক দেশ। ভবিষ্যতের পৃথিবী হবে খুব ভয়ঙ্কর। সেই ভয়ঙ্কর ভবিষ্যতকেই রাতুল নামের এক শিশু দেখে ফেলে অতিপ্রাকৃত চরিত্র ‘বাতাসের বুড়ো’র মাধ্যমে। যে রাতুল এতদিন প্রকৃতিকে উপেক্ষা করে গেছে সেই রাতুলই এবার ভার নেয় পৃথিবীর ভবিষ্যত্ বদলানোর। তার সঙ্গী হয় পৃথিবীজুড়ে থাকা হাজারো শিশু-কিশোর। ধীরে ধীরে গড়ে ওঠে জনমত। জীবাশ্ম জ্বালানির ওপর করারোপসহ অনেককিছু করে পৃথিবীর এই দুর্যোগ মোকাবেলা শেষ পর্যন্ত সম্ভব হয়ে ওঠে।