বরিশালে ট্রেড ইউনিয়ন কেন্দ্রের বিক্ষোভ মিছিল

আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ২১:১৫

বরিশাল অফিস

১৫ দফা দাবিতে শুক্রবার নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) নেতৃবৃন্দ। ১৪তম জেলা সম্মেলন উপলক্ষ্যে তারা এ বিক্ষোভ মিছিল করেন। সংগঠনের নেতারা দোকান কর্মচারীসহ বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের নিয়োগপত্র, ন্যূনতম মজুরি গ্রোসসহ ১৬ হাজার টাকা দেওয়া, বস্তিবাসীদের স্ব স্ব স্থানে বন্দোবস্ত, ষাটোর্ধ্ব শ্রমিকদের পেনশন, বাড়িভাড়া, শিক্ষা, চিকিত্সা ব্যয় কমানোসহ ১৫ দফা দাবি আদায় এ সম্মেলনের প্রধান লক্ষ্য।

সম্মেলন ও বিক্ষোভ মিছিলে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র কেন্দ্রিয় কমিটির সহসভাপতি প্রখ্যাত শ্রমিক নেতা মাহাবুব আলম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফিজুল ইসলাম, ট্রেড ইউনিয়ন নেতা অ্যাডভোকেট এ কে আজাদসহ অন্য নেতাকর্মীরা অংশ নেন।