পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে নানা আয়োজনে উদ্যাপিত হয়েছে পঞ্চগড় মুক্ত দিবস। প্রতি বছরের মতো এবারও দিবসটি উপলক্ষ্যে নানা আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ। গতকাল শুক্রবার পঞ্চগড় সার্কিট হাউজ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। জেলা পরিষদ সংলগ্ন একাত্তরের বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করে প্রশাসনসহ সর্বস্তরের মানুষ। এ সময় শহিদদের স্মরণে বিশেষ মোনাজাত করা হয়। এ উপলক্ষ্যে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়।
