সাত কৃষি বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা আজ

আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ২১:১৯

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে ছাত্রছাত্রীদের কৃষি বিষয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা আজ শনিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

কৃষি বিষয়ক সাতটি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হচ্ছে। পবিপ্রবি ক্যাম্পাসে প্রায় চার হাজার শিক্ষার্থী এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত সমন্বিত পরীক্ষার নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। পবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ড. মোহাম্মদ কামরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।