স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা
স্বরূপকাঠিতে বৃহস্পতিবার রাতে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলো আরিফুল ইসলাম মান্না ও সোহাগ।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার উত্তর কৌরিখাড়া প্লাসঘাট এলাকা থেকে তাদের ঐ ইয়াবাসহ গ্রেফতার করে। এ ব্যাপারে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে আসামিদের শুক্রবার পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।
