কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার সেনানিবাস সংলগ্ন ময়নামতি কমনওয়েল্থ যুদ্ধ সমাধি (ওয়ার সিমেট্রি) পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাট্টারটন ডিক্সন।
শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের যুদ্ধসমাধি পরিদর্শনে আসেন। ঘণ্টাব্যাপী সমাধি ঘুরে দেখেন এবং বিভিন্ন সমাধির ছবি ধারণ করেন। পরে পরিদর্শন বইতে স্বাক্ষর শেষে বেলা সোয়া ১১টার দিকে ওয়ার সিমেট্রি এলাকা ছেড়ে যান।
এসময় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আজিম-উল আহসান, ডিআইও-১ মাহবুব মোরশেদসহ জেলা পুলিশের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
