স্বরূপকাঠিতে কমিউনিস্ট পার্টির পদযাত্রা

আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ২১:২০

স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা

স্বরূপকাঠিতে শুক্রবার কমিউনিস্ট পার্টির উদ্যোগে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

সরকারি স্বরূপকাঠি কলেজের শহিদ মিনার চত্বর থেকে পদযাত্রা শুরু হয়ে ইন্দুরহাট ও মিয়ারহাট বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিয়ারহাট বন্দরের তরকারি বাজারে পথসভায় মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির উপজেলা সভাপতি কমরেড নিরঞ্জন হালদার, সাধারণ সম্পাদক কমরেড মো. হুমাউন কবির, কমরেড মো. হারুন অর রশিদ প্রমুখ।