মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা
মুরাদনগরে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুই কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। তারা হলো—উপজেলার যাত্রাপুর গ্রামের স্বপন দেবনাথের ছেলে পার্থ দেবনাথ (১৫) ও একই গ্রামের নরেন্দ্র দেবনাথের ছেলে স্বর্ণ দেবনাথ (১৭)।
এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ এ কে এম মনজুর আলম বলেন, পার্থ দেবনাথ ও স্বর্ণ দেবনাথের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
