আওয়ামী লীগ সমর্থিত প্যানেল জয়ী

আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ২১:২১

 

ঝিনাইদহ আইনজীবী সমিতির নির্বাচন

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহ আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল জয়ী হয়েছে। কার্যনির্বাহী কমিটি ১৯টি পদের মধ্যে সভাপতিসহ ১৫টি পদে আওয়ামী সমর্থিত আইনজীবীরা বিজয়ী হন। সাধারণ সম্পাদকসহ চারটি পদে বিএনপি সমর্থক আইনজীবীরা জয়ী হয়েছেন। বৃহস্পতিবার বার ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে গভীর রাতে নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. আজিজুর রহমান ফলাফল ঘোষণা করেন।

সভাপতি পদে খান আকতারুজ্জামান ও সাধারণ সম্পাদক পদে মো. জাকারিয়া মিলন নির্বাচিত হয়েছেন।