জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুহিরো নাকাসোনের মৃত্যু

আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ২১:৪০

রয়টার্স

জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুহিরো নাকাসোনে মারা গেছেন। ১৯৮২ সাল থেকে পাঁচ বছর এশিয়ার অন্যতম প্রভাবশালী দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা এ রাজনীতিক ১০১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সাবেক এ জাপানি প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ৪০তম প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের গাঢ় বন্ধুত্ব ছিল। পশ্চিমাদের পরামর্শে নাকাসোনে জাপানে বিভিন্ন খাতে সংস্কার আনতে চাইলেও আমলাদের সঙ্গে তীব্র রেষারেষির কারণে তার অনেকই তিনি বাস্তবায়ন করতে পারেননি। তার আমলে জাপানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।