শ্যুটিংয়ে নতুন কিছু করতে চায় বাংলাদেশ

আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ২২:০৩

স্পোর্টস রিপোর্টার

 নেপালে এসএ গেমস শুরু হবে আগামীকাল। বাংলাদেশ এরই মধ্যে সেখানে ক্রীড়াবিদরা পৌঁছাতে শুরু করেছ। বাংলাদেশের ক্রীড়াবিদরা অনেক আগ থেকেই নেপালে যাওয়া শুরু করেছেন। ২৫ ডিসিপ্লিনে খেলবে বাংলাদেশ। এর মধ্যে শুটিং একটি গুরুত্বপূর্ণ খেলা। বাংলাদেশ গত এসএ গেমস শুটিংয়ে পদক জয় করেছিল। শাকিল আহমেদ স্বর্ণ জয়ী শুটার। মান বাঁচিয়ে ছিলেন শাকিল। ৫০ মিটার পিস্তল ইভেন্টে শাকিল শুটিংয়ের মান রক্ষা করেছিলেন। শুটিং যতটা এগিয়ে যাওয়া উচিত ছিল সেটা পারেনি। দিনে দিনে মান যেন নিচের দিকে নামছে। আন্তর্জাতিক পদক তালিকায় চোখ রাখলে হিসাব মিলে যায়। তার পরও এবার নেপালে এসএ গেমসে একাধিক পদক জয়ের আশা নিয়ে শুটাররা নেপালে গিয়েছেন।

এসএ গেমস শুটিংয়ে বাংলাদেশের মূল প্রতিদ্বন্দ্বী ভারত। তাদের বিপক্ষে লড়াই করলেও বাংলাদেশ যেন তিরে গিয়ে তরি ডোবায়। বাংলাদেশের শুটিংয়ে আব্দুল্লাহ হেল বাকি, শাকিল আহমেদ, শারমিন আক্তার মুন্না, রাব্বী হাসান মুন্না, রবিউল ইসলাম, আতকিয়া হাসান ছাড়াও বেশ কিছু তরুণ শুটার গেমসে লড়াই করবেন। তবে কয়েকজন শুটারের দিকে ফোকাসটা বেশি। যাদের ওপর নজর থাকবে তারা এবার শুটিংয়ে একাধিক পদক তুলে আনার পরিকল্পনা করছেন। তবে দলের রাইফেল কোচ সাইফুল আলম রিংকি। এই সাবেক তারকা শুটার এখন কোচিং পেশায় রয়েছেন। নিজের অভিজ্ঞতার কথা জানা আছে। ভারত যে শক্তিশালী তা মানতেই হবে। রিংকি সংবাদমাধ্যমকে জানিয়েছেন দেরিতে হলেও তাদের অনুশীলনটা ভালো হয়েছে। স্বর্ণ পদকের নিশ্চয়তা দেননি। তবে মূল লক্ষ্য ফাইনালে খেলা। রিংকি বলেন, ‘আপনাকে বুঝতে হবে ভারতের শুটার এবং শুটিংয়ের মান অনেক ওপরে। আমাদের মূল লড়াইটাই হবে ভারতের বিরুদ্ধে। আমরা মানসিকভাবে স্বর্ণ পদকের জন্য লড়াই করতে প্রস্তুতি নিয়েছি।’ রিংকি রাঢাক না করে উল্লেখ করেছেন কারা স্বর্ণ পদক জয়ের সক্ষমতা রাখেন। সংবাদমাধ্যমকে রিংকি বলেন, ‘শাকিল আহমেদ, শারমিন আক্তার রত্না, আতকিয়া হাসান, আব্দুল্লাহ হেল বাকি স্বর্ণ জয়ের ক্ষমতা রাখেন। কঠিন হলেও অসম্ভব কিছু না।’ গৌহাটিতে এসএ গেমস শুটিং ৫০ মিটার পিস্তল ইভেন্টে স্বর্ণ জয়ী শাকিল আহমেদ একই ইভেন্টে অস্ট্রেলিয়ায় কমনওয়েলথ গেমসেও রৌপ্য পদক জয় করেছিলেন। এবার নেপালে ৫০ মিটার পিস্তল ইভেন্ট নেই। শাকিল লড়বেন ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে। শাকিল জানিয়ে গেছেন পিস্তল ইভেন্ট থাকলে ভালো হতো। কিন্তু আমি ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে লড়াই করতে হবে।

বাংলাদেশের শুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্ট বেশি জনপ্রিয়। এবারও ভারতের বিপক্ষে এই ইভেন্ট নিয়ে লড়াই হবে। তবে বাংলাদেশের শুটাররা আত্মশ্বাস নিয়ে লড়াই করবেন এমনটাই মনে করছেন কোচ সাইফুল আলম রিংকি, শুটার রত্না, বাকি, আতকিয়া হাসান, শাকিলরা ভালো কিছু কটা করবেন। তবে এদের মধ্যেও অন্য যে কোনো শুটার সাফল্য তুলে আনলেও অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ অন্যরাও নিজেদের শ্রেষ্ঠত্ব দেখাতে চান।