রংপুরে ধান কাটার ধুম

আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ২২:২৯

সোনালি পাকা ধানে ছেয়ে গেছে রংপুরের মাঠের পর মাঠ। এখন চলছে বৃহত্তর রংপুর অঞ্চলে রোপা আমন ধান কাটা, মাড়াই ও শুকানোর কাজ। আমন ধানে লাভবান হওয়ার স্বপ্নে রং লেগেছে কৃষকের মনে। তবে দুই দফার বন্যায় অর্জিত হয়নি উত্পাদন লক্ষ্যমাত্রা। এ মৌসুমে রংপুর অঞ্চলে ৬ লাখ ৩৫ হাজার ৪০৪ হেক্টর জমিতে রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এর মধ্যে রোপণ করা হয়েছে ৬ লাখ ৮ হাজার ৮৫২ হেক্টর জমি। যা শতকরা হিসেবে ৯৫ দশমিক ৮২ শতাংশ        — গোলাম মোস্তফা আনছারী, রংপুর