কক্সবাজারের সেন্টমার্টিনে বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকাররত অবস্থায় দুটি ট্রলারসহ মিয়ানমারের ১৬ মাঝি-মাল্লাকে (জেলে) আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড সদস্যরা। শুক্রবার সকালে সেন্টমার্টিনের ৫৬ নটিক্যাল মাইল বাংলাদেশ জলসীমানার ভেতর থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন কোস্ট গার্ডের সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট সাদ মোহাম্মদ তাইম। আরাকানের চান্দামার এলাকার সাদেক হোসেনের মালিকানাধীন বোটে থাকা জেলেরা হলেন—একই এলাকার মো. কাশেম, নুর হাসিম, মো. জলিল, আবু শহীদ, নবী হোসেন, হাবিবুর রহমান, মো. হোসেন, মো. রবি ও মো. রফিক। একই এলাকার সলিম উল্লাহর মালিকানাধীন বোটে থাকা জেলেরা হলেন—একই এলাকার রফিক মাঝি, মো. ধলা , মুহা. শাকের , ইসা আলম , আহমদ হাবেদ ও কছির ।
