যে বয়সে বইখাতা নিয়ে স্কুলে যাওয়ার কথা, সে বয়সে এই শিশুরা নেমে পড়েছে জীবিকা উপার্জনের যুদ্ধে। এদের মতো শত শত শিশু এভাবেই কয়লা তুলে ও তা ধুয়ে পরিষ্কার করে সুনামগঞ্জের যাদুকাটা নদীতে। বিনিময়ে এরা পায় যত্সামান্য টাকা। ছবিটি তুলেছেন আমাদের আলোকচিত্রী সামসুল হায়দার বাদশা