মাঠে নেমে দলীয় ৪৮ রানের মধ্যেই চার উইকেট হারিয়েছে বাংলাদেশ। ফিরে গেছেন ওপেনার লিটন দাস, তামিম ইকবাল, সৌম্য সরকার ও মুশফিকুর রহিম। আউট হওয়া চার ব্যাটসম্যানের কেউই দুই অঙ্ক ছূঁতে পারেননি। পতন হওয়া চার উইকেটের মধ্যে রান আউট হয়েছেন মুশফিক। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভারের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৫৪ রান।
এর আগে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ। সিলেট স্টেডিয়ামে দুপুর সাড়ে ১২টায় শুরু হচ্ছে ম্যাচটি।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ, আরিফুল হক, মোহাম্মদ সাইফ উদ্দিন, মেহেদি হাসান মিরাজ, আবু হায়দার, মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: এভিন লুইস, শাই হোপ, শিমরন হেটমায়ার, ড্যারেন ব্রাভো, নিকোলাস পুরান, রোভম্যান পাওয়েল, কার্লস ব্র্যাথওয়েট (অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, কিমো পল, শেলডন কটরেল ও ওশান থমাস।
আরো পড়ুন: মার্কিন সিনেটের কড়া সমালোচনায় সৌদি আরব
আগামী ২০ ও ২২ ডিসেম্বর সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
এর আগে দুই ম্যাচ টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। আর তিন ম্যাচ ওয়ানডে সিরিজও ২-১ ব্যবধানে জিতে নিয়েছেন মাশরাফি-সাকিবরা।
ইত্তেফাক/কেআই
