বাগেরহাটে নাশকতা পরিকল্পনার অভিযোগে শ্রমিকদলের জেলা সভাপতি সরদার লিয়াকত আলীসহ তিন নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
শনিবার গভীর রাতে সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের পচাদিঘীর পাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, বাগেরহাট জেলা শ্রমিকদলের সভাপতি ও বিএনপির সহসভাপতি সরদার লিয়াকত আলী (৫৫), সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী সেলিম (৫৬) এবং ষাটগম্বুজ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোতালেব হাওলাদার (৫৪)।
আরো পড়ুন: পাননি মুক্তিযোদ্ধার স্বীকৃতি, সাইকেল পাহারায় চলছে জীবন
বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক শেখ মঈনুল ইসলাম রবিবার সকালে জানান, শহরের পরিবেশকে অশান্ত করতে শ্রমিকদলের জেলা সভাপতি সরদার লিয়াকত আলী ও বিএনপি নেতা কাজী সেলিমের নেতৃত্বে ১৫ থেকে ১৮ জনের একটি দল শনিবার রাত পৌনে বারোটার দিকে সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের পচাদিঘীর পাড় এলাকায় একটি গোপন বৈঠক করছে-এমন সংবাদে পুলিশ সেখানে অভিযানে যায়। তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে পরে ধাওয়া করে পুলিশ লিয়াকত আলীসহ তিন বিএনপি নেতাকে গ্রেফতার করা হয় এবং অন্যরা পালিয়ে যায়।
তিনি আরো জানান, এদের বিরুদ্ধে বাগেরহাট সদর মডেল থানায় বেশ কয়েকটি নাশকতা পরিকল্পনার অভিযোগে মামলা রয়েছে। রবিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
ইত্তেফাক/এমআরএম

