দীপ্ত টিভিতে আজ সন্ধ্যা ৬টা ও রাত ৯টা ৩০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘ফাতমাগুল’।
জেলে থাকা মুস্তফা ফাতমাগুলের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করার জন্য কয়েদিদের সাহায্য চাইলে সবাই ওকে ফিরিয়ে দেয়। কাহিনির এ পর্যায়ে মুস্তফার শেষ এক চিঠি ফাতমাগুলের হাতে পড়ে এবং চিঠি পড়ে জানতে পারে যে, মুকাদ্দেস মুস্তফাকে একটা চিঠি পাঠিয়েছিল। তখন বাড়িতে সবার প্রশ্নের সম্মুখীন হয় মুকাদ্দেস। মুকাদ্দেস কী পারবে নিজেকে সঠিক প্রমাণ করতে? ঘটনাক্রমে মুস্তফা ফাতমাগুলকে টেলিফোন করতে সক্ষম হয় এবং কেরিমকে বিয়ে না করার জন্য বলে।
