ছ বি ও গ ল্প

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৯, ২০:২৩

সালমান খান অভিনীত হিন্দি অ্যাকশন-কমেডি চলচ্চিত্র ‘দাবাং থ্রি’র বহুল প্রতীক্ষিত গান ‘মুন্না বদনাম হুয়া’ প্রকাশিত হয়েছে। এই গানে সালমান খানের পাশাপাশি মুন্নির সঙ্গে নাচতে দেখা গেছে প্রভুদেবাকেও। প্রভুদেবা দাবাং থ্রি সিনেমার পরিচালক। আর এই গানটির কোরিওগ্রাফি করেছেন বৈভবী মার্চেন্ট

‘রবিবার’ সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন প্রসেনজিত্ চট্টোপাধ্যায় ও জয়া আহসান। ছবিটি পরিচালনা করেছেন অতনু।  আগামী ২৬ ডিসেম্বর পশ্চিমবঙ্গে মুক্তি পাবে ছবিটি। সম্প্রতি প্রকাশ হয়েছে সিনেমাটির ট্রেলর

প্রকাশ পেল ‘মিশন এক্সট্রিম’ ছবির ফাস্ট লুক পোস্টার। সিনেমাটি মুক্তি পাবে আগামীবছর ঈদুল ফিতরে। ছবিটির শুটিং শেষ হয়েছে বেশ আগে। এবার প্রস্তুত মুক্তির জন্য। পরিচালক ঘটা করে জানিয়েছেন, ছবিটি মুক্তি পাচ্ছে আসছে রোজার ঈদে। শনিবার বিএফডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্মাতা সানী সানোয়ার। পাশাপাশি ছবিটির প্রথম পোস্টার অবমুক্ত করা হয়