বৈশ্বিক সার্চ জায়ান্ট গুগলের ‘গুগল ফটোস’ স্টোরেজ সেবায় ম্যানুয়াল ট্যাগিং ফিচার আসছে। এর মাধ্যমে ব্যবহারকারী নিজের মতো করে ছবি ট্যাগ করার সুবিধা পাবেন। গুগল ফটোসে দীর্ঘদিন ধরে চেহারা শনাক্তে স্বয়ংক্রিয় পদ্ধতি ব্যবহূত হয়ে আসছে। তবে ফিচারটির ব্যবহার সহজ হলেও অনেক সময় স্বয়ংক্রিয় ট্যাগ নিতে গিয়ে চেহারা ঠিকমতো চিনতে পারত না। একবার ভুল চেহারা স্বয়ংক্রিয়ভাবে নির্বাচন করার পর তা বদলানোর সুযোগও ছিল না। গুগল ফটোসের নতুন ফিচারের ফলে ম্যানুয়ালি যে কেউ সবগুলো চেহারাকে নিজের মতো করে ট্যাগ দিতে পারবেন। একই সঙ্গে যেসব চেহারা স্বয়ংক্রিয় পদ্ধতিতে বাদ পড়ে যায়, সেগুলোয় ম্যানুয়ালি ট্যাগ দেওয়া সহজ হবে। তবে ব্যবহারকারীরা গুগল ফটোসে তখনই কোনো ছবিতে ট্যাগ করতে পারবেন। সূত্র :সিনেট
