এএফসির সেরা গোলের তালিকায় সোহেল

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৯, ২০:৪৯

গত আগস্টে বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত এএফসি কাপ ফুটবলে উত্তর কোরিয়ার এপ্রিল টোয়েন্টি ফাইভ দলের বিপেক্ষ আবাহনীর সোহেল রানার গোলটি এখন এশিয়ার মৌসুম সেরা গোলের তালিকায় ঠাঁই পেয়েছে।

এএফসি কাপের ফুটবলে বিভিন্ন ম্যাচে হওয়ার সেরা ৮ গোলের মধ্যে একটি সোহেল রানার গোল রয়েছে। সেরা গোল নির্বাচন নিয়ে ভোটাভুটি চলছে। দর্শক ভোট দিতে পারছেন এএফসির ওয়েবসাইটে।