কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। ১৮৯৯ সালে প্রতিষ্ঠা হওয়া এ বিদ্যাপীঠের রয়েছে হাজারো অর্জন। সুনামের পাশাপাশি শতবর্ষী এ প্রতিষ্ঠানটির রয়েছে নানা সীমাবদ্ধতা। যার মধ্যে রয়েছে বিশুদ্ধ খাবার পানি সংকট, স্নাতক শাখায় ব্যাংকের কোনো শাখা না থাকা, শ্রেণিকক্ষ সংকট, শৌচাগার সংকট, আবাসিক হলে আসন সংকট ইত্যাদি। ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি শাখার একমাত্র খেলার মাঠটি এক যুগেরও বেশি সময় কচুক্ষেতে পরিণত হয়েছে, যা এখন মশার প্রজননকেন্দ্র হিসোবে পরিচিতি পেয়েছে। এ সমস্যার কারণে খেলাধূলা থেকে বঞ্চিত হচ্ছে ২৭ হাজার শিক্ষার্থী। আশা করি, অল্প সময়ের মধ্যে খেলার মাঠটি সংস্কার করা হবে। শুধু মোবাইলফোন আর কম্পিউটার নয়, দিনের একটা সময় খেলার মাঠে থাকতে চাই। একমাত্র খেলার মাঠটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
আবু সুফিয়ান রাসেল
শিক্ষার্থী, ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা
